সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অগ্নিসহ ২০ নেতাকর্মী আহত, গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : শনিবার খুলনার সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় বিএনপির অন্তত: ২০ নেতাকর্মী আহত হয়েছে। অভিযোগে রয়েছে এ সময় সন্ত্রাসীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নিকে বহনকৃতসহ দুইটি গাড়ি ভাংচুর করে। আহতরা রাতেই মনিরামপুরে ফিরে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি জানান, খুলনার সমাবেশ শেষে ১০ নেতাকর্মীসহ তিনি একটি জিপগাড়ি যোগে মনিরামপুরস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় খুলনার র‌্যালিগেটে পৌছুলে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গাড়ির ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এতে তিনিসহ আহত হন মনিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভন হোসেন, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন হিমু, মামুন বাবু, ইমাম হোসেন, নাজমুল হোসেন।

অপরদিকে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, খুলনার সমাবেশ শেষে মনিরামপুরের বিএনপির ১০ নেতাকর্মী একটি সিএনজিযোগ বাড়ি ফিরছিলেন। এ সময় ফুলতলা বাজারের পাশে পৌছুলে শসস্ত্র সন্ত্রাসীরা সিএনজিটি আটকিয়ে নেতাকর্মীদের বেধড়ক মারপিটের পর টাকাপয়সা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। সন্ত্রাসী হামলায় এসময় আহত হয় মনিরামপুরের যুবদল কর্মী বিজয়রামপুরের সিরাজুল ইসলাম, মোন্তাজ আলী, সুন্দলপুর গ্রামের আরিফ হোসেন, বাকোশপোল গ্রামের আবদুর রহিম, নাহিদ হোসেন। এর মধ্যে সিরাজুল ইসলামের মাথা ফেটে যায় এবং মোন্তাজ আলী ও আবদুর রহিমের হাত ভেঙ্গে যায়।

এছাড়া হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কয়েকজন কর্মীকে সাথে নিয়ে সমাবেশ শেষে নিজ মাইক্রোযোগে ফিরছিলেন। এ সময় খুলনার শিববাড়ি মোড় পার হলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার মাইক্রোবাসটি ভাংচুর করে। এতে আহত হয় রবিউল ইসলাম সহ পাঁচজন। সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি

 

 

।কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit