বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মাটিরাঙ্গাতে বিজিবি,র অভিযানে  ৪ লাখ  টাকার ভারতীয় গরু আটক।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৫৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধীনস্থ  বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি বিওপি    সীমান্ত দিয়ে  চোরাই  পথে আসা ৮টি  ভারতীয় গরু আটক  করেছে  বর্ডার গাড  বাংলাদেশ (৪০ বিজিবি,র) সদস্যরা।

রোববার (২৩ অক্টোবর ২০২২ইং)সকালের দিকে গোপন সংবাদের  ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধীনস্থ  বেলছড়ি বিওপি টহল কমান্ডার নায়েক সুবেদার  শহিদুর রহমান এর নেতৃত্বে  একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২৩২/৪ আরবি হতে পূর্ব দিকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিরাংগা উপজেলার  বেলছড়ি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর হাজী পাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ০৮টি ভারতীয় গরু আটক করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন কর্তৃক  আটককৃত ৮টি  ভারতীয় গরু  এর সিজার মূল্য ৪,০৫,০০০/-(চার লক্ষ পাঁচ হাজার টাকা। 

আটককৃত ৮টি  ভারতীয় গরু যাহার আনুমানিক সিজার মূল্য-৪,০৫,০০০/-(চার লক্ষ পাঁচহাজার) টাকা। বিজিবি কর্তৃক আটককৃত ভারতীয় গরুগুলো সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি সূত্র। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন এর অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক -গরু পাচার সহ নানা ধরনের অপরাধ নিমূলে    বিজিবি‘র অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit