শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

গত তিন মাসে ২০ লাখের বেশি লোকের ওমরাহ পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : গত তিন মাসে ওমরাহ পালনে আগ্রহী ১৭৬টি দেশের ২০ লাখের বেশি লোকের ভিসা ইস্যু করা হয়েছে। গত ১ মহররম (৩১ জুলাই) থেকে পরবর্তী তিন মাসে পবিত্র ওমরাহ পালনে এসব ভিসা ইস্যু করা হয়। সৌদি আরবের হজ, ওমরাহ ও পর্যটন কমিটির সদস্য হানি আল-উমারি বলেন, ‘প্রায় ১৫০টি সেবা প্রতিষ্ঠান যাত্রীদের আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে সব ধরনের সেবা দিচ্ছে। বিশ্বের সব দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী এসেছে।

এরপর যথাক্রমে ইরাক, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, ভারত ও আজারবাইজান থেকে সর্বোচ্চসংখ্যক মুসলিম ওমরাহ পালনে এসেছে।’ আগামী দিনে ওমরাহযাত্রীর সংখ্যা আরো বাড়বে বলে তিনি জানান। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ জানায়, ১৪৪৪ হিজরির প্রথম তিন মাসে পবিত্র মসজিদুল হারামে ৩০ মিলিয়নের বেশি দেশি-বিদেশি মুসল্লি এসেছে। একই সময়ে ৪০ মিলিয়নের বেশি মুসল্লি পবিত্র মসজিদ-ই-নববীতে এসেছে।

সূত্র : সৌদি গেজেট

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit