মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

লন্ডনে ফিরেই সুনাকের মুখোমুখি জনসন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবকাশযাপন শেষে লন্ডনে ফিরেই প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের মুখোমুখি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

স্থানীয় সময় শনিবার রাত ১০টায় বৈঠকে বসেন ব্রিটেনে কনজারভেটিভ দলের  এই দুই নেতা।

অবকাশযাপন শেষে লন্ডনে ফিরেই প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাকের মুখোমুখি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে উভয়ই শরিক হচ্ছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও কারো পক্ষ থেকেই আসেনি। বিবিসি ও সানডে টাইমসের খবরে এ কথা বলা হয়।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তোড়জোড় শুরু করেন বরিস জনসন। সে প্রচেষ্টার অংশ হিসেবেই ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের এই সাবেক প্রধানমন্ত্রী।তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানা যায়নি।

জনসনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। তবে নেতৃত্বের দৌড়ে জনসনের চেয়ে সুনাক এগিয়ে রয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস সম্প্রতি পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন।

ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit