সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ভারতে ট্রেনে নামাজ পড়ায় অভিযোগ জানালেন বিজেপি ‘বিধায়ক’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনের বগিতে যাতায়াতের পথে নামাজ পড়ছিলেন চার জন। সেই ঘটনার ভিডিও ধারণ করে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির একজন সাবেক বিধায়ক। তার অভিযোগ, যাতায়াতের পথে বসে নামাজ পড়ার কারণে যাত্রীদের অসুবিধা হয়েছে। উত্তরপ্রদেশের সাবেক ওই বিধায়ক দীপলাল ভারতী বিষয়টি নিয়ে রেলের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন।

ভিডিওটি করেছেন দীপলাল নিজেই। গত বৃহস্পতিবারের ঘটনা। সত্যাগ্রহ এক্সপ্রেসে যাচ্ছিলেন সাবেক ওই বিধায়ক। তিনি জানিয়েছেন, ট্রেনটি দাঁড়িয়েছিল উত্তরপ্রদেশের খদ্দা স্টেশনে। তখন বগির যাতায়াতের পথে বসে নামাজ পড়ছিলেন চার জন। তার অভিযোগ, এভাবে নামাজ পড়ার কারণে যাত্রীরা অসুবিধায় পড়ে। আমি ভিডিওটি ধারণ করেছিলাম। স্লিপার কোচে নামাজ পড়ছিলেন তারা। এর ফলে যাত্রীরা ট্রেনের কামরায় ঢুকতে বা বের হতে পারছিলেন না। প্রকাশ্যে তারা কীভাবে নামাজ পড়তে পারে? এটা একেবারেই ভুল।

প্রাক্তন বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেছেন, চার জন নামাজ যখন পড়ছিলেন, তখন ট্রেনের বগির দু’দিকে দাঁড়িয়ে ছিলেন দু’জন। তারা কাউকে ট্রেনে উঠতে বা নামতে দিচ্ছিলেন না। এর আগে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর একটি শপিংমলে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। প্রশ্ন তোলা হয়েছিল, প্রকাশ্যে কেন এভাবে নামাজ পড়া চলছে।

যদিও সত্যাগ্রহ এক্সপ্রেসে থাকা যাত্রীদের অন্য একটা অংশ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য নামাজ পড়েছিলেন তাদের সহযাত্রীরা। তাতে কারো কোনো সমস্যা হয়নি। উল্টো ওই বিধায়কই সবাইকে উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। তিনিই ভিডিও ধারণ করেছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রেল কর্তৃপক্ষ যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit