সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আয়ারল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের সহজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইরিশদের দেওয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে উড়ছে দাসুন শানাকার দল।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাবিমিয়ার কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখা দাসুন শানাকার দল সুপার টুয়েলভেও করলো উড়ন্ত সূচনা।

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইরিশদের দেওয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে উড়ছে দাসুন শানাকার দল।

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে আসা আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি লঙ্কানরা। গ্রুপ ওয়ানের ম্যাচে ৭ উইকেট আর ৫ ওভার হাতে রেখে জিতেছে হেসেখেলেই।

হোবার্টে বৃষ্টি শঙ্কা থাকলেও কোনও বিঘ্ন ঘটেনি। টস জিতে শুরুতে ব্যাট করেছে আয়ারল্যান্ড। তাদের ৮ উইকেটে ১২৮ রানের সাধারণ মানের স্কোরে আটকে দিয়েছে লঙ্কান দল। জবাবে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।

দারুণ বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও আধিপত্য ছিল লঙ্কান ব্যাটারদের। শুরু থেকে আইরিশদের ওপর চড়াও হওয়া মেন্ডিস ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গী ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ বলে ৩১ রানে ফিরেছেন। 

৬৩ রানের জুটি ভাঙলে পরে জয়ের পথে অবদান রাখেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে এই ব্যাটার অপরাজিত থাকেন ৩১ রানে। তার ইনিংসে ছিল ২টি চার। 

ঝড়ো গতিতে খেলা মেন্ডিসের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছয়ের মার। ম্যাচসেরাও তিনি।   
এর আগে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১২৮ রান। বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না তারা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ আর ১০ ওভার শেষে ৬০ রান তুলতে হারায় ৪ উইকেট।

ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টারলিং ২৫ বলে ৩৪ রানেই থেমে যান। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। 

এর মধ্যে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আইরিশদের।

লঙ্কানদের সবাই উইকেট নিয়েছেন। ১৯ রানে দুটি নেন মাহিশ থিকশানা, ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। 

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit