সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারে একটি আবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে ২ আরোহীর সবাই নিহত হয়েছেন।

দেশটির এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করছে। খবর এনবিএস নিউজের।

নিউ হ্যাম্পশায়ারে এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাতে বাড়ির গ্যারেজের ওপর বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় বিমানের আরোহী সবাই নিহত হয়েছেন।

শহরের মেয়র জর্জ হ্যানসেল বলেন, বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

যে বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আটজন থাকতেন। দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। তবে সেখানে কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit