সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

শনিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে স্টেইট প্রদেশের বোসাবেলোয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা তাকে গুলি করে। হাসপাতালে নেয়ার পর রাত ১টায় তার মৃত্যু হয়।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন গণমাধ্যমকে বলেন, একদল সন্ত্রাসী আফসারের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর এক পর্যায়ে তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আফসার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার জয়নাল আবেদিনের ছেলে। ২০০৭ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর সেখানে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। ২-৩ মাস পর তার দেশে আসার কথা ছিল।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ বলেন, ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশে আফসার লাশ হয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit