মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ইমরান খানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেয়া নির্বাচনের কমিশনের রায়কে আদালতে চ্যালেঞ্জ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশনের দেয়া রায়কে আজ চ্যালেঞ্জ করেন ইমরান খান।

রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে ইমরান খান নির্বাচনে অযোগ্য হওয়ার ঘোষণা বাতিলের জন্য আবেদন করেন।

এর আগে গতকাল শুক্রবার বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সরকারি পদের অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তানের জোট সরকারের অভিযোগ, ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশি উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর বিক্রি থেকে পাওয়া অর্থের বিস্তারিত প্রকাশ করেননি।

ক্ষমতাসীন জোট এ ব্যাপারে নির্বাচন কমিশনের রুলিং চেয়েছিল। এরপরই নির্বাচন কমিশনের ট্রাইব্যুনাল এক লিখিত রুলিংয়ে সংবিধানের ৬৩ (১) (পি) ধারা অনুযায়ী ইমরান খানকে পার্লামেন্ট বা প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত বা মনোনীত হবার অযোগ্য বলে ঘোষণা করে।

ইমরান খানের দাবি, নির্বাচন কমিশনের এমন ঘোষণা পাকিস্তানের সংবিধানের ৬৩ অনুচ্ছেদের লঙ্ঘন। তিনি আদালতে আবেদন করেন, যাতে তার বিরুদ্ধে ঘোষিত এই শাস্তি বাতিল করা হয় এবং নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা হয়।

সূত্র: ডন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit