সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নিরপেক্ষ নির্বাচন হলে আ. লীগ পার পাবে না : জি এম কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যতই ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হোক সরকারের সদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। গাইবান্ধা-৫ আসনে ভোটের বুথে সিসি ক্যামেরা লাগানো হয়, সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আসলে সুষ্ঠু নির্বাচনে সরকারের সদিচ্ছা নেই। সরকার জানে, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পার পাবে না। তাই সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অন্ধকার। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো পরিবেশ নাই। সরকার সমর্থকরা জোর করে ভোটকেন্দ্র দখল করছে, বিরোধীপক্ষ নির্বাচনী এজেন্টদের বের করে দিচ্ছে। জনগণকে সরাসরি নির্বাচনে ভোট দিতে দিচ্ছে না। এটা হলো বর্তমান বাস্তবতা। বিএনপি যখন নির্বাচন বর্জন করল তখন শুধু জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। এমন বাস্তবতায় সরকার সমর্থকরা বিনাবাধায় জিততে জাতীয় পার্টি নেতাকর্মীদের হুমকি ও হয়রানি শুরু করছে। এভাবেই সরকার সমর্থকরা জোর করে নির্বাচনে জিতেছে।

জি এম কাদের বলেন, প্রধানমন্ত্রী বলছেন- খারাপ দিন আসছে, তাই সবাই খাদ্য উৎপাদন করুন। এ কথা তো সবাই জানে, এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ দরকার হয় না। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কেন তেল কিনতে পারছে না সরকার? রিজার্ভের টাকা কোথায় গেল? যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জাতীয় পার্টিতে যোগদান করেন ফারুক আহমেদ, মো. মোশাররফ হোসেন, আলহাজ্ব মো. শাহাদৎ হোসেন, মো. জাকির হোসেন, এমদাদুল হক পলাশ, রফিকউল্লাহ সেলিম, আবুল হোসেন দেওয়ান, ইঞ্জিনিয়া মুজিবুর রহমান।  

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit