সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বাংলাদেশ সময় সাতটার কিছু আগে তিনি এ ঘোষণা দেন। মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি দলীয় নির্বাচনের মাধ্যমে দলীয় প্রধান তথা প্রধানমন্ত্রী হন।  এর আগে লিজ ট্রাস বৃহস্পতিবার দুপুরে গুরুত্বপূর্ণ ১৯২২ কমিটির সঙ্গে বৈঠক করেন।

তারপর ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি ক্ষমতাসীন দলের একের পর এক এমপি অনাস্থা প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১২ জনের বেশি এমপি এ তালিকায় নাম লেখান, যা ঘণ্টায় ঘণ্টায় বাড়ছিল । বৃধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পদত্যাগ এবং তেল-গ্যাস আহরণের বিতর্কিত পদ্ধতি ফ্র্যাকিং নিয়ে বিশৃঙ্খল ভোটের পরে ট্রাসের প্রধানমন্ত্রিত্ব নতুন করে চাপের মধ্যে পড়ে।

এর আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, ভোট না দেওয়া কয়েক ডজন টোরি এমপি ‘যথাযথ শাস্তিমূলক ব্যবস্থার’ সম্মুখীন হবেন। তবে এমন পরিস্থিতিতেও পরিবহনমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান জোর দিয়ে বলেন, মন্ত্রিসভা এখনো প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসের ওপর আস্থা রেখেছে।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit