সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর গ্রুপ-এ এর রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। তবে প্রথম রাউন্ড থেকে সাকিবদের প্রতিপক্ষ কে হবে সেটি এতদিন অজানাই ছিল। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের কাছে নামিবিয়ার হারের পর ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। আর তাই নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ডাচরাই।

নেদারল্যান্ডসহ সুপার টুয়েলভের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো- দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। বাংলাদেশ-নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টাইগারদের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ২৬ অক্টোবর। এরপর ৩০ অক্টোবর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল, ২ নভেম্বর ভারত ও ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit