রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে ১০ অক্টোবর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। এ নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন ইয়াকব।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গণি সালেহ জানান, আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে। আসন্ন এ নির্বাচনটি ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মালয়েশিয়ায় বর্ষা মৌসুম চলছে, যা ইতিমধ্যে দেশজুড়ে বন্যার সূত্রপাত করেছে। তাই বন্যার কারণে ভোটারদের ভোটদান প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি ১০ লাখ। সংসদের ২২২টি আসনের মধ্যে যে দল বা জোট ১১২টি আসন জিতবে তারাই দেশটিতে পরবর্তী সরকার গঠন করবে।

সূত্র : সিএনবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit