শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রোনালদোও কী মেসির মতো হতে চান?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : মেসি সেরা নাকি রোনালদো, কে সেরা— পুরো বিশ্বে এ নিয়ে তর্কটা যেন চলছেই। অনেকের মতে মেসিই বিশ্বের সেরা ফুটবলার, আবার অনেকেই এ বিষয়ে ভোট দেন রোনালদোর পক্ষে। তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল অবশ্য বললেন ভিন্ন কথা। 

দুই দশকের বেশি সময় ধরে মেসি-রোনালদোকে নিয়ে চলছে বিতর্ক। আমীমাংসিত এ বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেছেন লিভারপুল ও চেলসিতে খেলা প্লেমেকার জো কোল। তবে দুজনের মধ্যে তিনি অবশ্য বেছে নিয়েছেন মেসিকেই। এমনকি রোনালদো নিজেও মেসির মতো হতে চান কি না, এমন প্রশ্নও সামনে এনেছেন তিনি।   

টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেছেন, ‘আমার মনে হয়, একজন ফুটবলার যত কিছুই জিতুক না কেন, তার ভেতরে কোনো না কোনো আফসোস থেকেই যায়। আমার ধারণা, ক্রিস্টিয়ানো রোনালদোরও নিশ্চয়ই এমন কিছু রাত আসে, যখন তিনি মনে মনে ভাবেন, ইশ, আমি যদি লিওনেল মেসির মতো এতটা ভালো হতে পারতাম!’ 

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারে প্রায় সবকিছুই অর্জন করেছেন। কোলের মতে, এত সাফল্যের পর মেসির মনে আর কোনো অপূর্ণতা থাকার কথা নয়। এখন তিনি চাইলে নিশ্চিতে ঘুমাতে পারেন। ‘মেসির সবই ঠিকঠাক। একমাত্র সে-ই এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন।’ আর্জেন্টাইন কিংবদন্তি মেসির পেশাদারিত্ব নিয়ে কিছুটা ব্যঙ্গ করে কোল বলেন, ‘আমার মনে হয়, মেসি কখনো কখনো ভাবেন, ইশ, নেইমারের মতো যদি কয়েকটা রাত বাইরে কাটিয়ে একটু আনন্দ করতে পারতাম!’

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit