মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সৌদি থেকে সাঁতার কেটে মিসর পৌঁছলেন প্রথম আরব নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম আরব এবং সৌদি নারী হিসেবে ধৈর্যশীল সাঁতারু এবং দন্ত চিকিৎসক মরিয়ম বিন লাদেন সাঁতার কেটে সৌদি আরব থেকে মিসরে পৌঁছেছেন। কপ-২৭ জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে লোহিত সাগর পাড়ি দিয়ে মিসর পৌঁছান তিনি। জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রবাল প্রাচীর সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মরিয়ম এ পদক্ষেপ নিয়েছেন। হাঙরের ভয় থাকা সত্ত্বেও তিনি সাঁতার কেটে লোহিত সাগর পাড়ি দিয়েছেন।

হুমকিতে থাকা ২০টিরও বেশি প্রবাল প্রজাতিকে ইতিমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিপন্ন প্রজাতি আইনের অধীনে দুটি প্রজাতিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ধারণা করা হয়, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকলেও প্রবাল প্রাচীরগুলোর কমপক্ষে ৭০ শতাংশ হ্রাস পাবে। অন্যদিকে বৈশ্বিক উষ্ণতা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের প্রায় সব প্রবাল প্রাচীর হারিয়ে যেতে পারে।

সাঁতারু মরিয়ম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার দীর্ঘ যাত্রার বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এ যাত্রায় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের সাগর বিষয়ক পৃষ্ঠপোষক এবং ধৈর্যশীল সাঁতারু লুইস পুগ। আসন্ন কপ-২৭ জলবায়ু শীর্ষ সম্মেলন ৬ থেকে ১৮ নভেম্বর মিসরের শারম এল শেখে অনুষ্ঠিত হবে।

মরিয়ম সিরীয় উদ্বাস্তুদের পক্ষেও কাজ করেছেন। এর আগে সিরিয়ার শরণার্থী শিশুদের এবং তাদের দুর্ভোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে রেকর্ড ভাঙার জন্য তিনি সাঁতার কেটেছিলেন। ২০১৫ সালে প্রথম আরব নারী হিসেবে মরিয়ম তুরস্কে সাড়ে চার কিলোমিটার হেলেস্পন্ট সাঁতার সম্পূর্ণ করেছিলেন।  

সূত্র : আল অ্যারাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit