সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

করোনায় এক দিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ২৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন। এ সময় পরীক্ষা করা হয় চার হাজার ১২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। এতে আরো বলা হয়, করোনায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুই জন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit