বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর 

একে-২০৩ রাইফেলের উৎপাদন শুরু হতে পারে ভারতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী রাইফেলের বন্দোবস্ত করার কথা ভাবছিল। আর এবার একে-২০৩ অ্যাসল্ট রাইফেল আকারে সামনে আসতে চলেছে। এই বিপজ্জনক রাইফেলটি রাশিয়ার সহযোগিতায় ভারতে তৈরি করা হবে এবং এই বছরের শেষ নাগাদ এর উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে উত্তর প্রদেশের একটি কারখানায় নতুন মডেলের এই রাইফেলের উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

রাশিয়ান কালাশনিকভ রাইফেলের উৎপাদনের লক্ষ্যে উত্তরা প্রদেশের আমেথি জেলার করওয়া শহরে ২০১৯ সালে ইন্দো-রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটি স্থাপন করা হয়।

রাশিয়ার মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি রোসোবোরোনেক্সপোর্ট-এর মহাপরিচালক জেনারেল অলেকজান্দার মিখেইভ বলেন, করওয়ার কারখানাটি ২০২২ সালের শেষ নাগাদ কালাশনিকভ একে-২০৩ রাইফেলের উৎপাদনের জন্য প্রস্তুত।     

তিনি বলেন, ‘রাশিয়ার বিখ্যাত এই রাইফেলের ১০০ শতাংশই ভারতে উৎপাদনের পরিকল্পনা করেছি আমরা। ভবিষ্যতে দুই দেশের এই যৌথ উদ্যোগের হাত ধরে আমরা কালাশনিকভ রাইফেলের অত্যাধুনিক সব মডেল তৈরি করব।’

এদিকে মঙ্গলবার থেকে গুজরাটে শুরু হচ্ছে ‘ডেফেক্সপো ইন্ডিয়া ২০২২’ অস্ত্র প্রদর্শনী। পাঁচ দিনব্যাপী এ প্রদশর্নী চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এর ঠিক আগে ভারতে একে-২০৩ উৎপাদন শুরুর খবর জানানো হলো।

প্রদর্শনী চলাকালীন রোসোবোরোনেক্সপোর্ট সশস্ত্র বাহিনী এবং দেশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একে-২০৩ রাইফেল উৎপাদন এবং সরবরাহের বিষয়ে ভারতীয় পক্ষের সঙ্গে আলোচনা করবে বলে কোম্পানিটি একটি বিবৃতিতে জানিয়েছে। সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৪.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit