শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন ৪ মন্ত্রীর সম্ভাব্য দপ্তর, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়? নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৫০, বেশিরভাগই শিশু বঙ্গভবনে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ।

মেসির চোখে বিশ্বকাপের দাবিদার যে দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এক মাস পর শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে গড়াতে যাচ্ছে এবারের আসর। কার হাতে উঠতে যাচ্ছে বিশ্ব আসরের শিরোপা, তা নিয়ে আগ্রহের কোনো কমতি নেই দর্শকদের। 

তবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চোখে এবারের বিশ্বকাপের বড় দাবিদার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। একই তালিকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জায়গা দিয়েছেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী তারকা। 

বিশ্বকাপের ফেভারিট কারা এমন প্রশ্নের জবাবে পাঁচটি দলের নাম বলেছেন মেসি। মেসির ফেভারিটে দলের তালিকায় ব্রাজিল, ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন থাকলেও নেই আর্জেন্টিনা।

তিনি বলেন, আমার মতে— বড় দলগুলো যেমন ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেন এরাই বিশ্বকাপে ফেভারিট। আমি হয়তো অন্য বড় দলের নাম ভুলেও যেতে পারি। তবে আমাকে যদি একটা বা দুটা দলের নাম বলতে বলেন, তা হলে আমি বলব— আজকের অবস্থা ব্রাজিল ও ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড়  দাবিদার।

বিশ্বকাপের ঠিক চোট সমস্যা ব্যাপক ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে অনিশ্চিত হয়ে গেছে দলের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার বিশ্বকাপ। বিষয়টি চিন্তায় আছেন দলের অধিনায়ক মেসিও।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১০.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit