বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু রাতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

নরসিংদীতে ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৭৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে এটিএম কার্ড ছিনিয়ে বুথ থেকে টাকা উত্তোলনে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।এর আগে রোববার রাতে গাজীপুর জেলার গাছা থানার গাছা পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরগুনার আমতলী থানার বলইবুনিয়া (বুইচাখালী) এলাকার মোঃ নজরুল মৃধা (৩৩), দিনাজপুরের চিরিরবন্দর থানার দক্ষিন নগর (বিন্যাকরী) এলাকার মোঃ আঃ রাজ্জাক (২৪), রানীপুর এলাকার রফিকুল ইসলাম (২২) ও ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাধাকানাই এলাকার মোঃ তারেক মিয়া (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড় থেকে একটি প্রাইভেটকারে ওঠেন। এসময় যাত্রীবেশে তার সাথে প্রাইভেটকারে উঠে আরও ৩ জন। প্রাইভেটকারটি ঢাকা সিলেট মহাসড়ক ধরে কিছুদূর যাওয়ার পর নরসিংদী এলাকায় পৌঁছলে ৩ যাত্রী এবং চালকসহ ৪ ছিনতাইকারী ওই ব্যাংক কর্মকর্তার হাত, পা এবং চোখ বেঁধে এটিএম কার্ড এবং মোবাইল ছিনিয়ে নেয়।

এসময় ভয় দেখিয়ে এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে নরসিংদীর এটিএম বুথ থেকে দুই দফায় ১ লাখ ৯১ হাজার টাকা উত্তোলন করে নেয়। পরে ভুক্তভোগী ব্যাংকারকে নরসিংদী সদরের মাধবদী এলাকায় মহাসড়কের পাশে ফেলে যায়।এছাড়া গত ৭ অক্টোবর হেলাল আহমেদ নামে ভেটেনারী হাসপাতালে কর্মরত এক চিকিৎসক নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার পথে প্রাইভেটকারে উঠে একইভাবে ছিনতাইয়ের শিকার হন। এসময় ৪ ছিনতাইকারী তার এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ১ লাখ টাকা উত্তোলন করে এবং নগদ ৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

পরে তাকে বেলাবো থানার নারায়ণপুর এলাকায় রাস্তার পাশে চোখ বাধা অবস্থায় ফেলে যায়।দুটি ঘটনায় শিবপুর ও সদর থানায় ভুক্তভোগীরা মামলা করলে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে বিভিন্ন এলাকার ৪৮টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, চাকু, গামছা, কচস্টেপ এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা গাজীপুর এলাকায় সংঘবদ্ধভাবে বসবাস করে এসব ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit