শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

করোনায় মৃত্যু কমল, শনাক্ত ৩৮৯

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : দেশের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার  ৪০২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৮৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯২ শতাংশ।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪১টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

এদিকে, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit