রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৭০ Time View

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী। তবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজৈর উপজেলায় সাধারণ সদস্য পদে মামলা সংক্রান্ত ঝামেলায় নির্বাচন স্থগিত রয়েছে।সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন মাদারীপুর সদর উপজেলায় সদস্য পদে মহিউদ্দিন খান নাঈম, কালকিনি উপজেলায় রফিকুল ইসলাম, ডাসার উপজেলায় মীর মামুন, শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় ইলিয়াস পাশা।

এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় হয়েছেন মোসা. রোকসানা পারভীন ও শিবচর-রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী।মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২, ডাসার ৪, রাজৈর ২, শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিন্ধন্ধিতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হন।

এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদ্বন্ধীতা করছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit