শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বোর্ড থেকে সৌরভ বাদ! চটলেন মমতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সৌরভকে নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই, কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’

একটু থেমে মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হল সৌরভকে আইসিসিতে পাঠানো। তিনি বলেন, ‘‘জগমোহন ডালমিয়া, শরদ পওয়াররা আইসিসিতে গিয়েছিলেন। সৌরভও আইসিসিতে প্রতিনিধি ছিল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।’’

কোনও রকম রাজনীতি না করে দেশের ক্রিকেটের স্বার্থে পদক্ষেপ করার অনুরোধ কেন্দ্রের কাছে করেছেন মমতা। তিনি বলেন, ‘‘সৌরভকে নিয়ে আমরা গর্বিত। সৌরভ দেশের গর্ব। যারা ক্রিকেট খেলে, সেই সব দেশ সৌরভকে চেনে। সৌরভ অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। তাই জন্যই কি ওকে সরিয়ে দেওয়া হল? সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এর মধ্যে রাজনীতি ঢোকাবেন না। কোনও রকম প্রতিহিংসা দেখাবেন না। খেলার স্বার্থে সিদ্ধান্ত নিন।’’

প্রসঙ্গত, সৌরভ আইসিসিতে যাবেন কি না, তা পরিষ্কার হয়ে যাবে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পরে। তবে তিনি যে বাংলার ক্রিকেট সংস্থার নির্বাচনে লড়তে চান, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ‘মহারাজ’। শনিবার সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, “হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।” সৌরভ এ দিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তার জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit