বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

চুল পড়ার সমস্যায় ভুগছেন? ব্যবহার করুন ‘পান পাতা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুল পড়ার সমস্যা নতুন কিছু নয়। এই সমস্যায় নাজেহাল আট বছরের কিশোর থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই। জীবনযাত্রার ধরন, অতিরিক্ত দূষণ, বাজারের চলতি শ্যাম্পুর অতিরিক্ত ব্যবহার, পানি না খাওয়া, সর্বোপরি সঠিকভাবে চুলের যত্ন না নেওয়া- এমন বহু কারণ রয়েছে চুল ঝরার। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বহু চেষ্টা করেন।

অথচ তারপরেও মেলে না সুফল! এতে অনেকেই আবার হতাশ হয়ে পড়েন। হাল ছেড়ে দেন। এত সহজে হাল ছাড়লে কিন্তু চলবে না। চুল পড়ার সঙ্গে লড়তে হবে সমান তালে। আর আপনার এই লড়াইয়ে ভরসা হতে পারে পান পাতা। যুগ যুগ ধরে পানের ব্যবহার বহুল এবং বিচিত্র। নিয়মিত পান খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। পান শুধু হজম করতেই সাহায্য করে না, এতে থাকা পুষ্টিগুণ নানা ধরনের উপকার করে। ভিটামিন, খনিজ-সমৃদ্ধ পান চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চুল পড়া আটকানোর পাশাপাশি ঘন চুল পেতেও পানের ভূমিকা দারুণ। চুলের গোড়ায় অনেক সময় নানা ছত্রাক, সংক্রমণ বাসা বাঁধে। সেই সংক্রমণের ফলে চুল আরও বেশি করে পড়ে। পান চুল প়ড়ার হার কমাতে পারে।

kalerkantho

তৈরি প্রনালী : প্রথমে পান পাতা দিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করে নিন। চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে বেশ কয়েকটি পান পাতা নিন। এবার ২-৩ চামচ ঘি নিন। সঙ্গে অল্প মধু আর পানি। সব উপকরণগুলো একসঙ্গে মিশ্রিত করে নিলেই তৈরি আপনার হেয়ার মাস্ক

ব্যবহার বিধি : শ্যাম্পু করার ঘণ্টা খানেক আগে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে এই মাস্কটি ব্যবহার করুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন এই মাস্ক ব্যবহার করুন। চুল পড়া কমবে। চুলও হবে ঘন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit