শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঢাকা ছাড়লেন ব্রুনাইয়ের সুলতান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহ। আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকা ছাড়েন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

ব্রুনেইয়ের সুলতানের এটিই প্রথম বাংলাদেশ সফর। দুই দিনের এ সফরের প্রথম দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গতকাল তিনি রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সফরের প্রথম দিনেই তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তাঁর সম্মানে রাষ্ট্রপতি আয়োজিত নৈশ ভোজে অংশ নেন। দুই দিনের সফরের আনুষ্ঠানিকতা গতকাল শেষ হয়েছে। ব্রুনেইয়ের সুলতান আজ সোমবার সকালে ঢাকা ছেড়েছেন।

ব্রুনাই সুলতানের সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি বিমান পরিষেবা বিষয়ে। স্বাক্ষরিত এমওইউ তিনটি বাংলাদেশি কর্মী নিয়োগ, নাবিকদের সনদকে পারস্পরিক স্বীকৃতি এবং বাংলাদেশকে এলএনজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহ বিষয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনেইয়ের সুলতান বলকিয়াহর উপস্থিতিতে চুক্তি ও এমওইউগুলো স্বাক্ষরিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit