বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু রাতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৯০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশ থেকে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পলাশ থানার চরসিন্দুর ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং অস্ত্র ও গুলি জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদীর মনোহরদী থানার ঝালোয়াপাড়া (ঝালকান্দি) এলাকার নয়ন মিয়া (৪০) ও বেলাবো থানার বীর বাঘবের এলাকার মোঃ আঃ সালাম ওরফে ছালাম (৫৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন জানান, জেলা গোয়েন্দা শাখার একটি দল রাতে চরসিন্দুর ব্রীজের নিকট দায়িত্ব পালনকালে সন্দেহভাজন দুজন ব্যক্তিকে আটক করেন। এসময় তাদের দেহ তল্লাশীর সময় নয়ন মিয়ার পরিহিত লুঙ্গীর কোচরে গোঁজা অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর দুই রাউন্ড গুলি ভর্তি পাওয়া যায়।

সালাম নামে অপরজনের দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে গুজা গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর রক্ষিত অবস্থায় ৬ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি জব্দ করা হয়। এই ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় মোট ২২টি মামলা রয়েছে। এরমধ্যে গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে মোট ১০ টি ও সালামের বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit