বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

চাকরি স্থায়ী করার দাবিতে কমলাপুর রেল স্টেশনে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীতে কমলাপুর রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন অস্থায়ী কর্মচারীরা। রোববার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

অপরদিকে নাটোর স্টেশনেও একই দাবিতে ধর্মঘট পালন করছেন রেলওয়েতে মাস্টাররোলে কর্মরতরা। এ কারণে সিগন্যাল না পেয়ে নাটোর স্টেশনের আউটারে আটকা পড়েছে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন।

নাটোরে ট্রেন আটকে থাকায় ট্রেনে যাতায়াতকারী চাকরিজীবীরা পড়েন বেকায়দায়। পয়েন্টসম্যান আমিনুল ইসলাম জানান, রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত প্রায় ৫০০ পয়েন্টসম্যান ও প্রায় ৩০০ পোটার তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে সিগন্যাল সমস্যায় আটকা পড়ছে ট্রেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit