সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৭০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মানিকদি গ্রামের মৃত নসর উদ্দীনের ছেলে। শনিবার ১৫ অক্টোবর সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের ছোট ছেলে আলামিন হোসেন বলেন, আমার আব্বা শুক্রবার ১৪ অক্টোবর সকালে চৌগাছায় আত্মীয় বাড়ীতে বেড়াতে আসেন। আজ মাগরিবের নামাজের পর মোবাইলে সংবাদ পায় আব্বা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তিনি চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা হাসপাতালে এসে দেখছি আব্বার নিথর দেহ মর্গে পড়ে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত নজরুল ইসলাম যশোর বিমান বন্দরে তার আত্মীয় জনৈক কামাল হোসেনকে রেখে চৌগাছায় ফিরছিলেন। তিনি সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের নিমতলা বাজার ব্রীজ এলাকায় পৌছালে এ ঘটনা ঘটে।চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার ইসলাম বলেন, নিহত ব্যাক্তির মাথা ফেটে থেতলে মোগজ বের হয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি চৌগাছা হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের লোকজন আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit