সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

 ইউপি সদস্যের কন্যার বাল্যবিবাহ পন্ড 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিব উল্যার ১৫ বছর বয়সী কন্যর বাল্যবিবাহ পন্ড করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে এই বাল্যবিবাহ বন্ধ করে। কনের বাবা একজন জনপ্রতিনিধি হয়েও নিজ কন্যার বাল্যাবিবাহের আয়োজন করায় তীব্র সমালোচনা করেন স্থানীয় বাসিন্দারা।

বাল্যবিবাহের শিকার হতে যাওয়া ওই স্কুলছাত্রী ফিরোজ শাহা মাইজভান্ডারী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা সমাপ্ত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, শনিবার দেবীপুরের স্থানীয় ইউপি সদস্য মজিব উল্যাহর স্কুল পড়ুয়া কন্যার বাল্যবিবাহ হচ্ছে স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতসহ সরেজমিনে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী কামাল উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থতিতে বর-কনে দুই পক্ষের অভিভাবকগণ ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের কাজ সম্পন্ন করবেন না মর্মে  আদালতের নিকট মুচলেকা প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit