বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

হামলা করে বিএনপিকে দমানো যাবে না : রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৯৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপির বিশাল সমাবেশ দেখে সরকার উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে, সশস্ত্র বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না, বরং প্রতিটি হামলার জবাব এদেশের জনগণ শিগগিরই দেবে।

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের উপর পথে পথে আক্রমণ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাংচুর এবং সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেয়ার প্রতিবাদে আজ শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মিছিলে আরো অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, মো: জিন্নাহ, আলমগীর কবির সেলিম, মো: আতাউর রহমান, রবিউল ইসলাম নয়ন, মশিউরর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: জাহিদ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী।

রিজভী বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই বিএনপির বিশাল সমাবেশ দেখে তারা উন্মাদ হয়ে গেছে।

তিনি বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।

রিজভী বলেন, বিএনপির সমাবেশ মহাসমাবেশে পরিণত হতে দেখে হাছান মাহমুদ সাহেবরা উল্টাপাল্টা বকছেন।

এ সময় অবিলম্বে নিখোঁজ ছাত্রদল নেতা আশিকের সন্ধান দাবি করেন রিজভী।

কিউএনবি/বিপুল/ ১৫.১০.২০২২/ সন্ধ্যা ৭.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit