শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেখতে চায় নেতাকর্মীরা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৬৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন  যুবলীগের আগামী সম্মেলনে বর্তমান  সফল ১নং সাংগঠনিক  সম্পাদক মোঃ কাইয়ুম খাঁনকে ধামসোনা ইউনিয়ন যুবলীগের  সভাপতি হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের   নেতাকর্মী ও সমর্থকরা। ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সোহাগ মুন্সী, মোঃ কবির শেখ, মোঃ হেলাল শেখ, মোঃ রেজাউল করিম, মোঃ  মিল্টনসহ ইউনিয়ন  যুবলীগ নেতা অনেকেই   জানান, তাঁর পরিবারের সকল সদস্যরা আওয়ামী লীগ সমর্থক। কাইয়ুম ভাই  একজন সৎ, সাহসী, মেধাবী, পরিশ্রমী, কর্মীবান্ধব একজন ত্যাগী যুবলীগ নেতা।
তিনি করোনাকালীন সময়ে দলীয় নেতৃবৃন্দের নির্দেশনায় নিজের দুইটি বাড়ির ভাড়া মওকুফ করাসহ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দলীয় ও নিজ অর্থায়নে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, এবং এলাকায় মানবিক কাজে তার সাফল্য অনস্বীকার্য   । এছাড়াও দলের আন্দোলন সংগ্রামে এবং  দলীয় সকল কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা প্রশংসার যোগ্য।মেধা,কর্ম প্রয়াস শ্রমের বিনিময়ে তিনি সাংগঠনিক   দক্ষতা অর্জনের পাশাপাশি  নিজেকে সকলের কাছে তুলে ধরতে পেরেছেন ।এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 
আমরা তাকে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চায়। ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ হাসান খাঁন জানান, কর্মীবান্ধব,  দক্ষ ও যোগ্য  নেতৃত্বের অধিকারী  আমাদের প্রিয় কাইয়ুম ভাইকে সভাপতি হিসেবে দেখতে চায়।  আমরা  বিশ্বাস করি তাঁর হাত ধরে ধামসোনা ইউনিয়ন যুবলীগ আরও অধিক  সু-সংগঠিত হবে। তাই আমাদের দাবী আগামী সম্মেলনে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কাইয়ুম ভাইকেই সভাপতি পদে দেখতে চায়। 

এবিষয়ে যুবলীগ নেতা মোঃ কাইয়ুম খাঁন জানান,  রাজনীতি করি বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারন করে। ২০০৭ সালে তৎকালীন আশুলিয়া থানা ছাত্রলীগের জনপ্রিয় নেতৃত্ব মঈনুল ইসলাম ভূইয়ার অনুপ্রেরণায় আওয়ামী রাজনীতির প্রেমে পড়ি এবং ছাত্রলীগ কর্মী হিসেবে রাজনীতিতে প্রবেশ করি। ২০১১ সালে ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করি। ২০১৮ সাল থেকে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মোঃ মঈনুল ইসলাম ভূইয়ার যোগ্য নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দলীয় সকল কার্যক্রম সক্রিয়ভাবে পালন করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে আমার  খুব ভালো লাগে । আজীবন একজন ভালো কর্মী হিসেবে থাকতে চাই।  মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সার্বিক নির্দেশনা ও আমার প্রাণপ্রিয় যুবলীগ নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়নে মধ্যে দিয়ে সামনের দিকে  এগিয়ে যেতে চায় । 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit