মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, নতুন যত নিয়ম এবারের আসর থেকে মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্ভোগে টুঙ্গিপাড়ার ৫০০ পরিবার, তলিয়েছে কবরস্থানও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : ‘একটু বৃষ্টি হলেই রাস্তা, ঘরবাড়ি, রান্নাঘর ও কবরস্থান তলিয়ে যায়। সরকার আসে সরকার যায়, চেয়ারম্যান-মেম্বার আসে-যায়। জনগণের কাছে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের সময় কেউ কাজ করে না।’

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবলে পড়ে এভাবেই কথাগুলো বলছিলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম শেখ। শুধু তিনিই নয়, একই কথা জানিয়েছেন ওই গ্রামের আরো অন্তত ১০ ব্যক্তি।

ইব্রাহিম আরও বলেন, ‘জলাবদ্ধতায় রাস্তা নাকি পুকুর সেটাই বোঝা যায় না। গতবছর একই অবস্থা হলে ইউএনও স্যার এসে বলেছিলেন, ড্রেন করে দেবেন কিন্তু তিনি বদলি হয়ে গেছেন, ড্রেন আর হয়নি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গ্রামে ছয়টি কবরস্থান, চারটি মসজিদ, দুইটি মাদ্রাসা ও চারটি গণশিক্ষা কেন্দ্র রয়েছে। প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে তলিয়ে যাচ্ছে ছয়টি কবরস্থানসহ দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি ও রান্নাঘর। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান-মেম্বারদের কাছে মৌখিক ও লিখিতভাবে জানালেও প্রতিকার মেলেনি।  

পাটগাতী মধ্যেপাড়া গ্রামের মুক্তার আলী বলেন, বৃষ্টির সময় একটা মানুষ মারা গেলে মাটি দেওয়ারও পরিস্থিতি থাকে না, কবর খোঁড়া যায় না। কয়েকদিন আগে সিরাজ নামের এক ব্যক্তি মারা গেলে তাকে কবর দিতেও ব্যাপক সমস্যা হয়েছে।  

স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহমান শেখ বলেন, ‘কয়েকদিন বৃষ্টি হলেই মসজিদের সামনের রাস্তা তলিয়ে যায়। তখন রাস্তাও খুঁজে পাওয়া যায় না। এছাড়া বাড়িঘর, কবরস্থান সবকিছুই তলিয়ে যায়। মসজিদের সামনের রাস্তায় ময়লা পানি থাকায় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসতে পারেন না।’ 

একই গ্রামের সিরাজুল ফকির, নাসির শিকদার, সৈয়দ আতিয়ার রহমান, মজিবুর শেখ বলেন, পাটগাতি মধ্যপাড়ায় বসবাসরত অধিকাংশ মানুষই চুলায় রান্না করেন। কিন্তু বৃষ্টির পানিতে সবার বাড়ির উঠান ও রান্নাঘর তলিয়ে আছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, ‘টুঙ্গিপাড়া যেহেতু নিচু এলাকা তাই বৃষ্টি হলেই অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনে আমি প্যানেল চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে পানি অপসারণের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছি। জনদুর্ভোগের বিষয়গুলো আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সমস্যার কথা শুনলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আশা করি, দ্রুত পাটগাতী মধ্যপাড়া গ্রামের মানুষের কষ্ট দূর হবে।’

 

 

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit