মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

আখাউড়ায় তুলাইশিমুল যুব সমাজের উদ্যোগে বাউলগান অনুষ্ঠিত। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুলাইশিমুল যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে মনোজ্ঞ বাউল গান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত্র ব্যাপী তুলাইশিমুল হযরত বজলুর রহমান শাহ্ সাহেব রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত বাউল গানের সভাপতিত্ব করেন, মাজারের খাদেম হযরত ফতেকুল ইসলাম চিশতি। এ উপলক্ষে মাজার শরীফ প্রাঙ্গণে সন্ধ্যা থেকে ভক্ত-আশেকানদের আনাগোনা লক্ষ করা গেছে। বাদ এশা মাজার জিয়ারত, জিকির-আসকার, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর সারারাত্র ব্যাপী বাউল গান পরিবেশিত হয়।

শানে মুর্শিদি, ভাব-বিচ্ছেদ ও বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা বাউল শিল্পী আমির সরকার, কুলসুম সরকার ও স্থানীয় শিল্পীরা। এসময় শিল্পীরা বিভিন্ন প্রকার মুর্শিদি, বাউল ও বিচ্ছেদ গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের সারারাত মাতিয়ে রাখেন। মাজার জিয়ারত ও গান শুনতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক ভক্ত আশেকান উপস্থিত হন। 

হযরত শাহ সাহেব হুজুরের নাতি ও মাজারের খাদেম, ফতেকুল ইসলাম চিশতী জানান, গান মানুষের মনের খোরাক, প্রত্যেক বছর গ্রামবাসীর উদ্যোগে তুলাইশিমুল হযরত শাহ্ শাহেব হুজুরের মাজারে এধরণের বাউল গানের আয়োজন হয়ে থাকে। অনুষ্ঠান থেকে জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসের ২৬ তারিখ এই দরবারের বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে, এতে বাউল গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা দুজন বাউল শিল্পী লতিফ সরকার ও খাদিজা ভান্ডারী। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে…………………….(গানের অংশ বিশেষ)।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit