শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার র‌্যাবকে ব্যবহার করে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। শুধু র‌্যবকে নিষেধাজ্ঞা দিলেই হবে না। র‌্যাব পরিচালনা করে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, তাদের কথার বাইরে র‌্যাব কিছুই করতে পারে না। তাই এই সরকারের ওপরেও নিষেধাজ্ঞা দেয়া উচিত। ইতোমধ্যে জনগণ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার সকাল বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে সরকারের বিদায়ের আন্দোলন শুরু হয়েছে। আমরা সারাদেশে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। যদিও সরকারর আমাদের ভয়ে ভীত হয়ে গণতান্ত্রিক সভা-সমাবেশ গুলোতে বাধা দিচ্ছে। আপনারা জানেন, আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে আমাদের সমাবেশ রয়েছে। যা পূর্ব ঘোষিত। কিন্তু আমাদের সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ এই দিনে ময়মনসিংহে সমাবেশ ডেকেছে। এসব করে আমাদের আন্দোলনকে কোনোভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। আমরা কোনো বাধাই মানব না। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, আল-মামুন আলম, পৌর সভাপতি অ্যাড. আব্দুল হালিম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/বিপুল/১৪.১০. ২০২২/ রাত ৮.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit