সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের সচিবালয় এলাকায় মারধরের শিকার সময় টিভির ২ সাংবাদিক ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? নওগাঁর পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক চৌগাছায় মজুদকরা ছয় হাজার লিটার ডিজেল  জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি বিশেষ অবদান রাখলে পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

হাসপাতালে ভর্তি আরও ৬৪৭ ডেঙ্গু রোগী, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্কনিউজঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮১ জন। ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৭৫ জন।

সর্বশেষ ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪১৫ জন ঢাকার এবং দেশের অন্যান্য জায়গার ২৩২ জন। ঢাকার হাসপাতালে বর্তমান ভর্তি আছেন এক হাজার ৮১২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৬৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৯৬১ জন। গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটা ছিল চলতি বছরে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

কিউএনবি/বিপুল/১২.১০.২০২২/ বিকাল ৫.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit