ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬ দিয়েছেন। কৃষি খাতে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ ১০টি ক্যাটাগরিতে মোট ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাফল্য ও তার কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৩টি স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক ও ১৬টি রৌপ্যপদক বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮