মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উপলক্ষে আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : মহান আল্লাহ তায়ালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলী ও দোজাহানের সর্বকল্যাণ এবং মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনই ঈদে আজম।

সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা’র  দিকনির্দেশনায়- ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন আখাউড়া উপজেলা তুলাইশিমুল শাখার উদ্যোগে ১২ই রবিউল আউয়াল শরীফ মহান ঈদে আজম উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত্র তুলাইশিমুল ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক বিশাল ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে শেখ রাসেলের সঞ্চালনায় ও  অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু খালেদ মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা সুফি আহমদ শাহ মুর্শেদ।  

এসময় বক্তব্য রাখেন, এডভোকেট মাইনউদ্দিন টিটু, হাজি সরকার কবির উদ্দিন, আল্লামা মুফতি কেফায়েতউল্লাহ মাহমুদি, আল্লামা শওকত মাহমুদ, এডভোকেট আশরাফুল হক সুমন, আজাদুর রহমান আজাদ, মোস্তফা জামিল মোল্লা, মাওলানা আব্দুর রকিব, কুদ্দুস মৃধা, লিয়াকত আলী খান, শাহ ফতেহকুল ইসলাম চিশতী, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা সহ আরো অনেকে। এতে বক্তারা মহান ঈদে আজম উদযাপনের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। তাছাড়া, অনুষ্ঠানে অসংখ্য পীর মাশায়েখ, আলেম ওলামা, শিক্ষাবিদ ও সম্মানিতা মা বোনেরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit