রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

টিকার বুস্টার ডোজ পেয়েছে ৫ কোটি ৭০ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : দেশে শুরু থেকে এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নিয়েছেন পাঁচ কোটি ৭০ লাখেরও অধিক মানুষ। এদিকে, গত একদিনেই (মঙ্গলবার) সারাদেশে ৬২ হাজারের বেশি মানুষ বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৯২৮ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৩২৫ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৫৯ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৬৪৬ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৮৫ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬২ হাজার ২৫১ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৫ বছর বয়সী শিশুরাও টিকা নিতে পারছেন।

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/সকাল ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit