শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নির্বাচনটা পিকনিকের মতো : ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : নির্বাচনটা পিকনিকের মতো। একেকজন একেক কথা বলবেন। তারপর সিদ্ধান্ত হবে। সোমবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। গত শনিবার অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে ইসির বৈঠকের আলোচনা ও হইচইয়ের বিষয়ে এ ইসিকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।

মো. আলমগীর বলেন, আপনি একটা পিকনিকে যাবেন। পিকনিকে গেলে কেউ বলবেন বিরিয়ানি খাবো, কেউ বলবেন পোলাও খাবো। কেউ বলবেন যে রোস্ট করলে ভালো হয়, কেউ বলবেন ওটা করলে ভালো হয়। তারপরে একটা ডিসিশন হলে তো পিকনিকে যান? আনন্দ, স্ফূতি করেন? এটাও (নির্বাচন) ঠিক ওই রকম। তাই না? এটাও একটা টিম বিল্ডিংয়ের কাজের মতো। এখানে নানাজনের নানা মত থাকবে।একজনে বলবেন এটা করলে ভালো হয়, আরেকজন বলবেন ওটা করলে ভালো হয়। তারপরে সবার কথা শুনে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য হবে।

ইসি আলমগীর বলেন, কিছু কিছু সমস্যা থাকবে। নদী, পাহাড়, পর্বত তো উঠিয়ে দিতে পারবেন না। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। নদী বা চর এলাকায় জ্বালানি খরচ বাড়াতে বলেছেন তারা, সেটাতে আমরা একমত হয়েছি। এটা কমিশনে নথি আসলেই অনুমোদন দিয়ে দেব। এছাড়া প্রিজাইডিং কর্মকর্তাদের অধিক প্রশিক্ষণের কথা বলেছেন। এখন অনেক কর্মকর্তা আছে যারা অদক্ষ বা দায়িত্ব পালনে অবহেলা করেন। তাদের ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দিতে বলেছি। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit