শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সীমান্তে মানুষ হত্যা ভারতের জন্য লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা ঢাকার জন্য দুঃখজনক। বিষয়টি নয়াদিল্লির জন্য লজ্জাজনক। আজ সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। কয়দিন পর পর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়। যদিও এটা সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা লাশ বর্ডারে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে।

সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, কারণ তারা তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ, তারা যদি তাদের লোকগুলোকে নিয়ন্ত্রণে না রাখে, এটি তাদের জন্য লজ্জাজনক।

এ সময় মিয়ামনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশে কোনো আরসা নাই। এ ধরনের কোনো গ্রুপকে সরকার আশ্রয় দেয় না। মিয়ানমার ইস্যুতে আজকেও প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে চলেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit