মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে  কিশোরী (১৫) ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. টিপু (২৫) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে। শনিবার (৮ অক্টোবর)  ঘটনার চার দিন পর রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।   

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, পুলিশ অপর তিন আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টায় কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাত ২টার দিকে নির্যাতিতা কিশোরীকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও এবং নির্যাতিত কিশোরীর পরিবার সূএ জানায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীর মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। তারপর কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit