বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম  জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেড় লাখ টন ডিজেল ভূরুঙ্গামারীতে বিএনপির ইফতার মাহফিল নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু বিজয় দাহিয়াকে নিয়োগ দিয়েছে গুজরাট টাইটান্স আরডিজেএডি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশ্বকাপে ফিট থাকতে টি-টোয়েন্টির বদলে ওয়ানডেতে মনোযোগ দেবেন বুমরাহ মানবাধিকার পরিস্থিতির সূচক উন্নতির দিকে: আইনমন্ত্রী

জেলা পরিষদের  পার্কিংশেড ধসে ২ শ্রমিক নিহত: তদন্ত কমিটি গঠন নিহতদের ১লাখ টাকা সহায়তা।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিংশেড ধসে দুইজন নিহতের ঘটনা  তিন সদস্য বিশিষ্ট  তদন্ত কমিটি গঠন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দুর্ঘটনার পরপরই দুর্ঘটনার কারন উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো:আনোয়ারুল আজিমকে  সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো:রফিকুল ইসলাম কে  সদস্য-সচিব করা হয়েছে। তদন্ত 

তদন্ত কমিটিকে  ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু তিনি বলেন, তদন্তের স্বার্থে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী তৃপ্তির শংকর তদন্ত কমিটিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এদিকে অনাকাঙ্খিত এ দর্ঘটনায় প্রাণহানির ঘটনার গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু নিহত পরিবারের ধর্মীয় অনুষ্ঠানসহ অন্যান্য কার্য সম্পাদনে নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দিয়েছেন। একই সাথে আহতদের চিকিৎসার ব্যায় নির্বাহেরও ঘোষনা দেন তিনি।

প্রসঙ্গত, শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের পার্কিংশেড ধ্বসে পড়ে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আরো অন্তত ৫জন শ্রমিক আহত হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক মো. সাজ্জাদ (২০) খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড  কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। নিহত সাইফুল ইসলাম সিকদার (২৮)বাগেরহাট জেলার চিতলমারি উপজেলা শিবপুর ইউনিয়নের সোহরাব হোসেন এর ছেলে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit