বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

রবিউল আউয়াল মাসে করণীয়-বর্জনীয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই পৃথিবীতে আগমন করেন। এ মাসের ১২ তারিখে ইহজগতের মানুষের কল্যাণে পথ প্রদর্শন করতে মহান রাব্বুল আলামিন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করেন এ মহামানবকে। পৃথিবীর মানুষ যখন নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পশুত্বের রূপ ধারণ করে চলছিল, ঠিক সেই সময়ে রাসুল হিসেবে নবী মুহাম্মদ (সা.) দুনিয়াতে আগমন করেন। আবার এ মাসেই তাঁর ওপর অর্পিত রিসালাতের দায়িত্ব পালন শেষে আপন রবের আহ্বানে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

এ মাসটি মুসলিম উম্মাহর জন্য স্মৃতিবিজড়িত ও গুরুত্বপূর্ণ। তবে এ মাসকে ঘিরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের নামে ছড়িয়ে পড়েছে নানা বিভ্রান্তি। শরীয়তের পরিভাষায় যাকে বেদয়াত হিসেবে আখ্যায়িত করা হয়। এর মধ্যে অন্যতম হলো এ মাসের ১২ তারিখকে রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম-এর জন্মদিন হিসেবে পালন করা এবং সে উপলক্ষে ঢোল তবলা ও বিভিন্ন র‌্যালির আয়োজন করা।

জন্মদিন উদযাপন ইসলাম স্বীকৃত কোন বিষয় নয়। ইতিহাসবিদদের মতে ইসলাম-পূর্ব বাইবেল, রোমান ও গ্রীক সভ্যতায় জন্মদিন পালনের উপস্থিতি পাওয়া যায়। স্বভাবতই ইসলামী শরীয়তে নেই এমন কাজকে কখনোই সমর্থন করেন না আলেম সমাজ। ঢোল তবলাসহ বিভিন্ন বাদ্যের সাথে যখন বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম-এর পৃথিবীতে আগমনের দিন হিসেবে বিশেষভাবে উদযাপন করা হয় -এর কঠোর সমালোচনা করে থাকেন ইসলামী চিন্তাবিদগণ। 

শুধু রবিউল আউয়ালে তার জীবনাদর্শ নিয়ে আলোচনা ও রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশে নানা ধরনের কর্মসূচির আয়োজন নয়। দরকার নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শের যথাযথ অনুসরণ। তিনি যে আদর্শ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন, সেই আদর্শের আলোকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারলেই তাকে ভালোবাসার সুফল আমরা লাভ করতে পারবো।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘তোমাদের জন্য রাসুল (সা.)-এর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’- (সুরা আহজাব, আয়াত, ২১) 

তাই নবীজির আগমনের মাসে তার আনীত একনিষ্ঠ দ্বীনের ওপর অটল থাকতে হবে। দ্বীন-ইসলামে নেই এমন কোনও বিষয় উদযাপন করা যাবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাদের শরীয়তে নেই এমন বিষয় যারা আবিস্কার করে তারা আমাদের দলভুক্ত নয়।’-(বুখারী: ২৬৯৭)

অতএব রবিউল আওয়াল মাসে শরীয়ত পরিপন্থী রীতি-নীতি ও কর্ম-কাণ্ড  ও দ্বীনের নামে বিদআত থেকে বিরত থাকতে হবে। এসব থেকে বিরত থেকে যারা হজরত রাসুলুল্লাহ (সা.)-এর জীবনকে আদর্শরূপে যারা গ্রহণ করবে সুফল তারাই পাবেন।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/সকাল ১১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit