সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নুসরাত হোসেন (৫৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ক্ষুদ্র বিশা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নুসরাত ক্ষুদ্র বিশা গ্রামের মৃত মোহম্মদ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার উদয়পুর খালে নৌকা দিয়ে যাত্রী পারা পার করার জন্য বিকেলে ঘাটে যায় নুসরাত।

এরপর রাত অনুমান সাড়ে ৮টা পার হলেও বাড়ীতে ফিরে না আসায় তাকে খোঁজা-খুজি করতে থাকে পরিবারের লোকজন।.এসময় বাড়ীর অদুরে রাস্তার পার্শ্বে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশকে খবর দিলে রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এব্যাপারে কেউ বলতে পারেনি। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit