সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় গাছি সমাবেশ যশোরের যশ, খেজুরের রস

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪০৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের যশ, খেজুরের রস এ ঐতিহ্য সংরক্ষণের জন্য গাছি সমাবেশ করা হয়েছে। ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণ নামে একটি সংগঠনের আয়োজনে এ গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে উপজেলার ফতেপুর গ্রামের গাছি মক্কেল আলীর বাড়ীতে এ গাছি সমাবেশ করা হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী আবু বক্কর।

বক্তৃতা করেন উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, মহিলা নেত্রী নাসিমা খানম, ইউপি সদস্য আব্দুর রশিদ, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন। গাছিদের মধ্যে বক্তৃতা করেন ফতেপুর গ্রামের গাছি শামছুল রহমান, ইরাদ আলী, ভাদড়া গ্রামের শরু মিয়া, কুষ্টিয়া গ্রামের কেসমত আলী প্রমুখ।

এ সময় বক্তরা বলেন যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ ও গাছি পেশাকে রক্ষায় আমাদের সকলে এক সাথে কাজ করতে হবে। সমাবেশে চৌগাছা উপজেলার ফতেপুর, কুষ্টিয়া, ভাদড়াসহ বিভিন্ন গ্রামের শতাধিক গাছি অংশ নেন। সমাবেশ শেষে পরিবেশ রক্ষায় সংগঠনটির পক্ষ থেকে গাছিদের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit