সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে : মোস্তাফা জব্বার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ পাকিস্তান বর্তমানে দেউলিয়া হওয়ার পথে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর ব্যাখ্যা হিসেবে তিনি উভয় দেশের মুদ্রার মানের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি রুপির মূল্য ভারতীয় রুপির মূল্যের চেয়ে কম ছিল। আর এখন পাকিস্তানের রুপির মূল্য বাংলাদেশের টাকার মানের অর্ধেক। পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এবং সন্তান ও প্রজন্মের করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মোস্তাফা জব্বার। জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন দলের এই মন্ত্রী বলেন, একাত্তরে আমরা সবাই মিলে পাকিস্তানবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এরা রয়েই গেছে। বঙ্গবন্ধু এই পাকিস্তানপন্থিদের সামাল দিতে পারলেও জিয়া এসে ঠিক তার উল্টোটা করলেন। কারণ, তার (জিয়া) উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানো, এদেশকে পাকিস্তানি ভাবধারার দিকে নিয়ে যাওয়া।

দেশের নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমাদের দেশে নানা ধরনের মানুষ আছ। এরমধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারপর হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ। বাঙালি প্রত্যেক ধর্মকে সম্মান করেও নিজেদের ধর্ম পালন করে; কিন্তু ধর্মকে দিয়ে মনুষ্যত্ব বিভাজন করে না।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit