শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

গাজীপুরে দুটি পৃথক অগ্নিকাণ্ড: পুড়ে গেছে কারখানার মালামাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কোনাবাড়ি ও হারিকেন এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঝুটের গোডাউন ও একটি নিটওয়ার কারখানার মালামাল। 

গত রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় জুটের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে জয়দেবপুর থেকে ২টি ও ডিবিএল থেকে ১টি মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ৭টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে যায়। 

অপরদিকে রাত বারোটার দিকে গাজীপুরের হারিকেন এলাকায় ইউরো নিটওয়ার লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে গার্মেন্টস সামগ্রির মালামাল আগুনে পুড়ে গেছে। এই কারখানার ৬ তলা ভবনের ৫তলা ও ৬তলা আগুনে মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit