সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ইভিএমে কারচুপির সুযোগ আছে বলে বিশ্বাসে করি –জিএম কাদের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৭৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : জাতীয়পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের মাধ্যমে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় আছে। ইভিএমে কারচুপির সুযোগ আছে বলে আমি বিশ্বাসে করি। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

তিনি বলেন, ইভিএম মেশিন যদি ভালোও থাকে যারা এটাকে পরিচালনা করবেন তাদের সরকারের প্রভাবে প্রভাবিত হওয়ার সুযোগ আছে। সে হিসেবে বর্তমান সরকার যদি থাকে ইভিএমের সাথে যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ কাজে সম্পৃক্ত থাকবেন তারা সরকারের পক্ষে বা ইচ্ছামত ফলাফল তৈরি করতে সক্ষম হবেন বলে আমরা আশংকা করছি। ইভিএমের ব্যাপারে প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যানদের বৈঠকে এবং বিভিন্ন স্থানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে যে ইভিএমে নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় আছে।

জাপা চেয়সরম্যান জিএম কাদের আরও বলেন, ১৪ দলে আমরা কখনোই ছিলাম না। আমরা ১৪ দলের সাথে জোট করায় মহাজোট হয়েছে। এখন আমরা মহাজোটেও নেই। সেকারণে আমরা এখন পর্যন্ত মনে করি এটাকে ব্যবহার না করলে ভালো হয়। এসময় জিএম কাদের রওশন এরশাদের ভিডিও বার্তায় দেওয়া মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য কে কোথায় যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই,তবে জাতীয় পার্টিকে যেহেতু আমি রিপ্রেজেন্ট করি এবং আমাদের গঠনতন্ত্র মোতাবেক এসব বিষয়ে চেয়ারম্যান এবং গঠনতন্ত্র মোতাবেক দায়িত্বপ্রাপ্তরা সকলে মিলে আমরা এই সিদ্ধান্ত নিবো।এই মুহূর্তে কোনো জোটে যাওয়ার জন্য আমরা একমত হইনি।

এ সময় তার সাথে ছিলেন, লালমনিরহাট জেলা জাতীয়পার্টি সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট জেলা জাতীয়পার্টির আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা জাতীয়পার্টি সদস্য সচিব রুহুল আমিন দুদু, জেলা ছাত্রসমাজের  আহবায়ক জাকিরুল ইসলাম জাকির,সদর উপজেলা ছাত্রসমাজের  আহবায়ক কামরুজ্জামান প্রমুখ।

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit