বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলা থেকে মুক্তিপন দাবীকারী ৫ অপহরণকারী আটক

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা থেকে অপহরনকৃত দুই কিশোরকে উদ্ধার পূর্বক সহ ৫ অপহরনকারীকে বৃহস্পতিবার দিবাগত রাতে নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা হতে আটক করেছে সাপাহার থানা পুলিশ। আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান রোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০), দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার ৫ অক্টোবর বিকাল আনুঃ সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনে রাস্তার দিয়ে সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী একটি সাদা মাইক্রোতে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত মারুফের পিতার কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। এসময় অপহরনকারীদের কথা মত করে দুইটি মোবাইলে ৫ হাজার করে ১০ হাজার টাকা পাঠিয়েও দেয় রমজান আলী।

পরে এ বিষয়ে সাপাহার থানায় মারুফের পিতা রমজান আলী অভিযোগ দায়ের করলে অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ গাজিউর রহমান পিপিএম এর দিক নির্দেশনায় সাপাহার থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পত্নীতলা উপজেলার নজিপুর সরদারপাড়া মোড়ের একটি ভাড়া বাসা হতে অপহরনকৃত দুই কিশোর কে উদ্ধার পূর্বক অপহরণকারী ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit