রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ছুটির দিনে বাল্য বিবাহ বন্ধ করলেন  ইউএনও সাবেকুন্নাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯৯ Time View
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বি পরিবারের ১৭বছর বয়সী অপ্রাপ্ত বয়স্ক এক ছেলের বাল্য বিবাহ বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবেকুন্নাহার। সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর দিন ঝালকাঠি পৌরসভাধীন বাসপট্টি চেয়ারম্যান কলোনিতে পূর্ন বয়স্ক এক মেয়ের সাথে মাত্র ১৭ বছর বয়সী এক ছেলের অবিভাবক বিয়ের আয়োজন করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে ছুটির দিন হলেও তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখার প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তারকে সাথে ছুটে যান নিয়ে ঘটনা স্থানে।
সরজমিনে গিয়ে জানতে পারেন মেয়ে প্রাপ্ত বয়স্ক হলেও ছেলে অপ্রাপ্ত বয়স্ক ?  ঘটনা স্থলে উপস্থিত হয়ে আরো জানতে পারেন যে, ছেলের মা খুব আগ্রহ নিয়ে তার ১৭ বছর বয়সী একমাত্র ছেলের বিয়ের ব্যবস্থা করেছেন। ছেলের বয়স কম হওয়ায় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন্নাহার সাথে সাথেই বাল্যবিবাহ বন্ধ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit