সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

চৌগাছার শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের আজ ৩য় মৃত্যুবার্ষিকী

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের আজ ৩য় মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে আজ বুধবার (৫ অক্টোবর) তাঁর গ্রামের বাড়ী পৌর শহরের ইছাপুর দেওয়ান পাড়াজামে মসজিদ ও ইছাপুর বটতলা খেজুর মসজিদে বাদ মাগরিব কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।২০১৯ সালের ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে হৃদরোগে তিনি মারা যান। মাওলানা সাঈদুল ইসলাম ঝিকরগাছা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৭ সাল থেকে চৌগাছা উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট ছিলেন। বর্তমানে তাঁর মেজে ছেলে দেওয়ান শফিকুল ইসলাম পত্রিকা এজেন্টের দায়িত্ব পালন করছেন।

মরহুমের মেজে ছেলে শফিকুল ইসলাম বলেন, আব্বা জানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মাগরিবের নামাজের পর আমাদের গ্রামের বাড়ী শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামেমসজিদসহ কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit